২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় শিবিরের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলা শিবির সভাপতিসহ ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 03:49 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

সাতক্ষীরা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলা শিবির সভাপতিসহ ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলা সদরের জামায়াত অফিসের পাশে একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। এরা হলেন- আশাশুনি উপজেলা শিবির সভাপতি রেজানুল করিম (২১), প্রতাপনগর ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান (১৮), শিবিরকর্মী আশিকুজ্জামান (১৪), জুবায়ের হোসেন (১৫), আল আমিন (১৫) ও হাবিবুর রহমান (২১)। আশাশুনি থানার ওসি ফজলুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৪৩ ঘ.