২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু সম্মেলনে যোগ দিতে জেনেভা গেলেন প্রধানমন্ত্রী

তৃতীয় বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ড গেছেন। মঙ্গলবার সকাল পৌনে ৯টায় জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 04:53 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ড গেছেন। মঙ্গলবার সকাল পৌনে ৯টায় জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রমুখ। বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড রওনা হন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা। হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, সম্মেলনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি করবে বাংলাদেশ। বিশ্ব আবহাওয়া সংস্থার উদ্যোগে সোমবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো 'সিদ্ধান্ত গ্রহণের জন্য জলবায়ু পূর্বাভাস ও তথ্য'। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমআই/১১০০ ঘ.