ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির তদন্ত সঠিক হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
এছাড়া মেয়র অভিযোগ করেন অকারণেই তাকে এতে জড়ানো হতে পারে।
বৃহস্পতিবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা বলেন, "এই সংসদীয় কমিটি তদন্ত করে কিছু বের করার আগেই কমিটি প্রধান যেসব মন্তব্য করেছেন, তাতে তদন্ত পক্ষপাতমূলক ও অকারণেই আমাকে সম্পৃক্ত করা হবে বলে আশঙ্কা হচ্ছে। সঠিক তদন্ত হবে না বলে বুধবারের বক্তব্যেও প্রতীয়মান হচ্ছে।"
স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী বুধবার ঢাকার মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বলেছিলেন, মেয়র তার দুর্নীতি ঢাকতে সংসদীয় তদন্ত কমিটিকে সহযোগিতা করছেন না।
তিনি আরও বলেছিলেন, খোকার দুর্নীতি আতঙ্কিত হওয়ার মতো।
একইসঙ্গে কমিটি তদন্ত কাজের জন্য ডিসিসি ভবনে একটি কক্ষও বরাদ্দ চায়।
তবে মেয়র এক চিঠির মাধ্যমে জানিয়ে দেন, কোনও কক্ষ বরাদ্দ দেওয়া যাবে না।
এ বিষয়ে খোকা বলেন, "দুর্নীতি খতিয়ে দেখার জন্য স্বাধীন দুর্নীতি দমন কমিশন রয়েছে। তারা সিটি করপোরেশনে অফিস নিয়ে কাজ করছে।
"সংসদীয় কমিটি ঢাকা সিটি করপোরেশনে কক্ষ বরাদ্দ নিয়েছে এমন কোনও নজির বাংলাদেশে নেই। তবে সংসদীয় কমিটি ডিসিসির অনিয়ম তদন্ত করলে আমরা সব ধরণের সহযোগিতা করবো।"
তিনি বলেন, "আমরা মনে হয়, এর মধ্যে আবার অন্য কোনও চ্যানেল আসাটা সঙ্গত নয়।"
সহযোগিতার আশ্বাস দিয়ে খোকা বলেন, "সংসদীয় কমিটি ডিসিসির দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট নথি তলব করতে পারে। এমন কাজে যথাযথ সময় দিয়ে ডাকা হলে সংস্থার কর্মকর্তারা ফাইল দেখাতে ও তা বুঝিয়ে দিতেও প্রস্তুত থাকবেন।"
বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছে ডিসিসির ভাবমূর্তি ক্ষুণ
bdnews24