২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খালেদার খাবার বিতরণ

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর বিভিন্ন স্থানে খাবার বিতরণ করছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল পৌনে ১১টায় দলের তেজগাঁওয়ের শাহিনবাগ মাঠে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এরপর তিনি কারওয়ান বাজার, এফডিসি'র সামনে, সাত রাস্তার মোড় প্রভৃতি স্পটে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 07:27 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর বিভিন্ন স্থানে খাবার বিতরণ করছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল পৌনে ১১টায় দলের তেজগাঁওয়ের শাহিনবাগ মাঠে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। এরপর তিনি কারওয়ান বাজার, এফডিসি'র সামনে, সাত রাস্তার মোড় প্রভৃতি স্পটে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। তেজগাঁও ছাড়াও রমনা, কাফরুল, মিরপুর, ক্যান্টনমেন্ট, বাড্ডা, উত্তরা ও গুলশান থানার ৩৪টি স্পটে স্থানীয় নেতাদের আয়োজিত খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দ্বিতীয় দিনের সর্বশেষ কর্মসূচিটি রয়েছে রাতে মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টারে। খালেদা জিয়ার সঙ্গে আরো রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সহ-সভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ। তিনদিনের এ কর্মসুচি শেষ হচ্ছে সোমবার। এদিন শ্যামপুর, খিলগাঁও, যাত্রাবাড়ি, ডেমরা, কদমতলী ও কেরানীগঞ্জের মোট ২১ স্পটে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন খালেদা জিয়া। ৩০ মে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি শুরু হয়। এদিকে রোববার বিকেল সাড়ে তিনটায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক সেমিনারের মধ্য দিয়ে তিনদিনের কেন্দ্রীয় কর্মসূচি শেষ হবে বলে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। শুক্রবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলেঅচনা সভার মধ্য দিয়ে তিনদিনের এ কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৩৩২ ঘ.