দেশে এসেছেন জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশে এসেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় তিনি ঢাকায় পৌঁছান বলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
