২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ থেকে বিএনপি'র ওয়াকআউট

দলের তালিকার বাইরে সংসদের মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে সদস্য দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিএনপি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের তালিকার বাইরে সংসদের মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে সদস্য দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিএনপি । বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে তারা ওয়াক আউট করেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনে প্রস্তাব উত্থাপনকালে প্রধান হুইপ আবদুস শহীদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্যদের নামের তালিকা পাঠ করার সময় বিএনপি এর প্রতিবাদ জানায়। পরে জয়নাল আবদিন ফারুক প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন। এ সময় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াসহ দলের সিনিয়র সাংসদরা উপস্থিত ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কেআরসি/এইচএ/২২০২ঘ.