২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা প্রত্যাহার, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক সিঙ্গাপুর যাচ্ছেন

বিদেশ সফরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় জামায়াতে ইসলামী নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মঙ্গলবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশ সফরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় জামায়াতে ইসলামী নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মঙ্গলবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার তার বিদেশ সফরের ওপর থেকে সরকারী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। গত ৮ মার্চ দুপুরে ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও তার স্ত্রী সালেহা সিদ্দিক সিঙ্গাপুরে যেতে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে গেলে তাকে সরকারের নিষেধাজ্ঞা আছে বলে ফেরত পাঠানো হয়। সোমবার ব্যারিস্টার রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন,'' সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আমি আনন্দিত। আমিও সরকারের বিরুদ্ধে রিট দুটি তুলে নিচ্ছি।'' জামায়াত নেতা বলেন, বিষয়টির 'সন্তোষজনক সমাপ্তিতে' তিনি আনন্দিত। বিডিআর সদর দপ্তরের ঘটনায় সিআইডি গত ৩০ মার্চ ব্যারিস্টার রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৫৪ঘ.