২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর-৩ আসনে রওশন এরশাদ জয়ী

জাতীয় সংসদের উপ-নির্বাচনে রংপুর-৩ (সদর আংশিক) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী রওশন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাপা প্রার্থী রওশন এরশাদ লাঙল প্রতীক নিয়ে ৮৭ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রহিম উদ্দিন ভরসা (ধানের শীষ) পেয়েছেন ২৫ হাজার ৫২৪ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

রংপুর, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের উপ-নির্বাচনে রংপুর-৩ (সদর আংশিক) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী রওশন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাপা প্রার্থী রওশন এরশাদ লাঙল প্রতীক নিয়ে ৮৭ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রহিম উদ্দিন ভরসা (ধানের শীষ) পেয়েছেন ২৫ হাজার ৫২৪ ভোট। তিনি বলেন, মোট ১৩৬টি কেন্দ্রের সবকটির ফলাফলের ভিত্তিতে রওশন এরশাদ (লাঙল) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৫৯৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৪ ঘ.