২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ ও জমির উদ্দিন নির্বাচিত

বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে উপনির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মওদুদ আহমদ ও মুহম্মদ জমির উদ্দিন সরকার বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

বগুড়া, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে উপনির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মওদুদ আহমদ ও মুহম্মদ জমির উদ্দিন সরকার বিজয়ী হয়েছেন। রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা উপনির্বাচন কমিশনার সৈয়দ মো. মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনের ১৪৮টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মওদুদ (ধানের শীষ প্রতীক) পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৭৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ডা. মো. মুস্তফা আলম (নৌকা প্রতীক) পেয়েছেন ৯৭ হাজার ২৮৫ ভোট। এ আসনে মোট ভোটার তিন লাখ ৭১ হাজার ৩৮২ জন। রিটার্নিং কর্মকর্তা জানান, বগুড়া-৬ আসনের ১০৮ কেন্দ্রের ভোট গণনায় বিএনপি প্রার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৫৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) পেয়েছেন ৫৩ হাজার ৪৩০ ভোট। এ আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ৪২৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১২ ঘ.