২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল্লাহর ইচ্ছায় পদত্যাগ করেছি: হাসান মশহুদ

পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, কাজে গতি আনতে নতুন নেতৃত্ব প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 10:47 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, কাজে গতি আনতে নতুন নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, "আমি মনে করি দুদকের কাজে গতি আনতে নতুুন নেতৃত্ব আসা প্রয়োজন। " পূর্ব নির্ধারিত সময়ে ঠিক ৪টায় দুদকের সংবাদ সম্মেলন কক্ষে হাজির হন হাসান মশহুদ চৌধুরী। 'বিসমিল্লাহির রাহমানির রাহীম' বলে উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করে তিনি বলেন, "আজ দুইটি বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। এক, আল্লাহর ইচ্ছায় আমি পদত্যাগ করেছি। দ্বিতীয়ত, দুদকের গত দুই বছরের কাজে সাংবাদিক তথা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আমাকে সাহায্য-সহযোগিতা করেছেন। দেশের ভিতর বাইরে অনেকেই আমাকে সমর্থন জানিয়েছেন। এজন্য আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।" তিনি বলেন, দুর্নীতির প্রতিকার ও প্রতিরোধ নিয়েই আমরা কাজ করেছি। এ জন্য সবার সমর্থন প্রয়োজন ছিল। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিষয়টা এখনো সুরাহা হয়নি। এখানে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। ভবিষ্যতে যারা দুদককে নেতৃত্ব দেবেন তারা সুন্দরভাবে এ কাজ এগিয়ে নেবেন বলে আমি বিশ্বাস করি। গত দুই বছরের দুদকের কাজ সম্পর্কে তিনি বলেন, এখনো ওই কাজের মূল্যায়নের সময় আসেনি। দুর্নীতি প্রতিরোধের বিষয়টি জটিল। এর পর সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি তার ব্যবহৃত কমিশনের গাড়িতে করে তিনি বাসার উদ্দেশে রওনা হন। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে দুদকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরকে তার সঙ্গে কাজ করার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, কাজে গতি আনতে নতুন নেতৃত্ব প্রয়োজন। শেষ অফিস করে বাড়ি যাওয়ার আগে বিকেল চারটায় তিনি সাংবাদিকদের বলেন, "আমি মনে করি বর্তমানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটি আপনারা বোঝেন, তার ব্যাখ্যা দেয়ার প্রয়োজন নেই। "আমি মনে করি দুদকের কাজে গতি আনতে নতুুন নেতৃত্ব আসা প্রয়োজন। " এটুক বলেই সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর না দিয়েই গাড়িতে উঠে তিনি বাসায় রওনা হন। এর আগে সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক প্রদীপ চৌধুরী জানান, দুপুরে দুদক প্রধান বঙ্গভবনে তার পদত্যাগপত্র পাঠান। বিকেল তিনটার পরে হাসান মশহুদ চৌধুরী সব কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দেখা করেন এবং তাদের কাছ থেকে বিদায় নেন। ২০০৭ সালের ২২ ফেব্র"য়ারি সাবেক সেনা প্রধান ও ইয়াজউদ্দীন সরকারের পদত্যাগী উপদেষ্টা হাসান মশহুদকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় ফখরুদ্দীন সরকার। ২৫ ফেব্র"য়ারি তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ফখরুদ্দীন সরকারের দুই বছরের শাসনামলের দুর্নীতি দমন অভিযানে দেশের শীর্ষ রাজনীতিকদের গ্রেপ্তারের কারণে বহুল আলোচিত ছিলেন অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ। চলতি সংসদ অধিবেশনে সরকার ও বিরোধী দলের সাংসদরা একাধিকবার তার পদত্যাগের দাবি তোলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জিএনএ/১৬৫৫ ঘ.