২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার সমালোচনায় মুখর শেখ সেলিম, বিএনপির ওয়াকআউট

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সেনাশাসক ও রাষ্ট্রপতি জিয়া সম্পর্কে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের মন্তব্যের প্রতিবাদে বিএনপি জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে। রাত আটটা সাত মিনিটে বিএনপির সাংসদরা ওয়াক আউট করেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সেনাশাসক ও রাষ্ট্রপতি জিয়া সম্পর্কে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের মন্তব্যের প্রতিবাদে বিএনপি জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে। রাত আটটা সাত মিনিটে বিএনপির সাংসদরা ওয়াক আউট করেন। আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম জিয়ার সমালোচনা করে বলেন,'' জিয়া পাকিস্তানি এজেন্ট হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছেন। কোনো পাগল-ছাগলের কথায় স্বাধীনতা আসেনি।'' ওয়াক আউটের পর বিরোধী দলের উপনেতার সভাকক্ষে সাংবাদিকদের সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন,''জিয়াউর রহমান সম্পর্কে যেভাবে কথা বলা হয়েছে, তাতে আমরা সংসদে ফিরে যাব কিনা, এখনই বলা সম্ভব নয়। দলীয় ফোরামে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে কাল (সোমবার) আমরা সংসদে ফিরছি না।'' তিনি একই সঙ্গে অভিযোগ করেন, স্পিকার কার্যপ্রণালী বিধি ভঙ্গ করে মহিলা সাংসদের বক্তব্য এক্সপাঞ্জ করেছেন। প্রসঙ্গত, ৭১ বিধিতে সংরক্ষিত মহিলা সাংসদ রেহানা আক্তার রানু, রাশিদা আখতার হীরা ও আসিফা আশরাফী পাপিয়া জিয়া সম্পর্কে শেখ ফজলুল করিম সেলিমসহ সরকারি নেতাদের সা