ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গাড়িবহর নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।
সোমবার রাতে সংসদে ৩০০ বিধিতে এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করে।
একই সঙ্গে আসন্ন উপ-নির্বাচনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্ট এলাকায় পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গত রোববার কুড়িগ্রাম-২ আসনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণাকালে এরশাদের গাড়ি বহরে হামলার বিষয়ে জানাতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।
বিবৃতিতে সাহারা খাতুন বলেন, " সংসদে মুজিবুল হক চুন্নু অভিযোগ করেছিলেন, এরশাদ সাহেবের গাড়িবহরে হামলা হয়েছে। এরশাদ আহত হয়ে হাসপাতালে আছেন। এটা সত্য নয়। এরশাদ সাহেব আহতও হননি, হাসপাতালেও যাননি।''
তিনি বলেন,'' এরশাদ সাহের গাড়িবহর নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করেছেন। স্থানীয় নির্বাচনী কর্মকর্তা নুরুজ্জামান তার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন উর্ধ্বতন কর্মকর্তার কাছে।''
তবে স্বরাষ্ট্রমন্ত্রী এরশাদের গাড়িবহরে তার ভাষায় 'কতিপয় দু
bdnews24