২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত ২ সেনা কর্মকর্তার পরিবারকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দুই সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 07:13 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দুই সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার টাঙ্গাইলে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল রফিকুল ইসলাম ও পাইলট লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম নিহত হন। নিহত ওই দুই সেনা কর্মকর্তার লাশ সিএমএইচে রয়েছে। তাদের নামাজে জানাজা বুধবার বিকেল চারটায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী সকাল সাড়ে নয়টার দিকে সিএমএইচে পৌঁছান। সেখানে তিনি নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও সমবেদনা জানান। সিএমএইচ থেকে হেয়ার রোডের বাসভবনে ফিরে আসেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৩০৯ ঘ.