২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সম্মানীসহ ৩ অধ্যাদেশের অননুমোদন প্রস্তাব বিএনপির প্রত্যাহার

সংসদে রাষ্ট্রপতির সম্মানী ও সুযোগ সুবিধা (সংশোধন) অধ্যাদেশ-২০০৭ অননুমোদন প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছে বিএনপিসহ বিরোধী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রয়ারি ২৪ (বিডিনিউজ২৪ডটকম)- সংসদে রাষ্ট্রপতির সম্মানী ও সুযোগ সুবিধা (সংশোধন) অধ্যাদেশ-২০০৭ অননুমোদন প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছে বিএনপিসহ বিরোধী দল। মঙ্গলবার বিকালে সংসদে আলোচনার শুরুতে বিএনপির জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী এই প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি ফ্লোর নিয়ে বলেন, "দেশে এতদিন অসাংবিধানিক রাষ্ট্রপতি ছিলেন। এখন একজন সাংবিধানিক রাষ্ট্রপতি হয়েছেন। তাই আমরা এই অননুমোদনের প্রস্তাবটি প্রত্যাহার করে নিচ্ছি।'' এ সময় সাংসদরা টেবিল চাপড়িয়ে স্বাগত জানান। তবে আওয়ামী লীগের সাংসদ অ্যাডভোকেট ফজলে রাব্বী ফ্লোর নিয়ে বলেন, এ বিষয়টি দেরিতে হলেও সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বুঝছেন। কিন্তু তিনি একাই প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছেন। এ সময় স্পিকার আবদুল হামিদকে ফজলে রাব্বীকে উদ্দেশে বলেন, "আপনি যা বলেছেন তা ঠিক। কিন্তু, খোচাটা না দিলেও পারতেন। আমাদের এই খোচা মারা কালচারটা পরিবর্তন করতে হবে।" এছাড়া বিরোধী দল আয়কর (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০০৭ এবং আয়কর (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ এর অননুমোদন প্রস্তাবগুলোও প্রত্যাহার করে নেয়। বিডিনিউজ২৪ডটকম /এসএম/এসইউএম/কেআরসি/এমএ/এইচএ/১৮৫৯ঘ.