২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন ২২ মার্চ

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ ফেব্র"য়ারি, যাচাই-বাছাই ১ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৫ মার্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ ফেব্র"য়ারি, যাচাই-বাছাই ১ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৫ মার্চ। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম রোববার সংরক্ষিত মহিলা আসনের এ তফশিলের কথা জানান। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ইসি সচিবালয়ের উপ-সচিব জেসমিন তুলি। ৪৫টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগ ৩৬টি, বিএনপি ৫টি এবং জাতীয় পার্টি ৪টি আসন পাবে। এই তিনটি দলের মহাসচিবের কাছে রোববারই তফশিলের সময়সূচী জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এসকে/১৭১৮ঘ.