বগুড়া, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোববার বগুড়া সরকারি আযিযুল হক কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিকাল সাড়ে ৫টার মধ্যে ছাত্র-ছাত্রীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কলেজের সকল অভ্যন্তরীণ পরীক্ষাও বন্ধ ঘোষণা করা হয়।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে পরীক্ষাগুলো রয়েছে তা যথারীতি চলবে বলে কলেজের অধ্যক্ষ ড. সুলতান আলী জানান।
দুপুরে এই দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রায় চারঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে বলে দুপক্ষ দাবি করেছে।
ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে ছাত্রলীগ ও শিবিরের নেতারা।
শিক্ষার্থীরা জানায়, আমার দেশ পত্রিকায় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগ দুপুরে ক্যাম্পাসে পত্রিকাটির কপি পোড়ানোর কর্মসূচি নেয়।
দুপুর সোয়া ১২টায় কর্মসূচি উপলক্ষে ছাত্রলীগ নেতা-কর্মীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং তাদের টেন্টে (বসার স্থান) আমার দেশ পত্রিকা পোড়ায়।
পাশেই বটতলায় শিবিরের নেতা-কর্মীরা আগে থেকে অবস্থান নেয়। পত্রিকা পোড়ানোর সময় হঠাৎ করেই শিবিরের টেন্ট থেকে সে
bdnews24