২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ বিএনপির সম্মেলনে ভাংচুর, হাতাহাতি

অভ্যন্তরীণ কোন্দলে কয়েকটি জেলায় সম্মেলন পণ্ড হওয়ার পর বুধবার নারায়ণগঞ্জে বিএনপির জেলা সম্মেলনেও হাতাহাতি ও তোরণ ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 07:37 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলে কয়েকটি জেলায় সম্মেলন পণ্ড হওয়ার পর বুধবার নারায়ণগঞ্জে বিএনপির জেলা সম্মেলনেও হাতাহাতি ও তোরণ ভাংচুর হয়েছে। বুধবার সিলেট জেলা ও খুলনা মহানগর বিএনপিরও সম্মেলন হচ্ছে। সিলেটে দুটি পক্ষ আলাদা সম্মেলনের ঘোষণা দিলেও এক পক্ষের সম্মেলনই হচ্ছে। খুলনায় কোনো ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বেলা ১১টায় শহরের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে সম্মেলনস্থলের সামনে বিএনপির দুই গ্র"পের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। ওই সময় সম্মেলন উপলক্ষে তৈরি একটি তোরণ ভাংচুর হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মওদুদ আহমদ। সভাপতিত্ব করছেন তৈমুর আলম খন্দকার। সিলেট প্রতিনিধি জানান, জেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস আলীর নেতৃত্বে শহরতলীর দক্ষিণ সুরমার চণ্ডিপুলে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ১০টায় সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাহেরের সমর্থকরা পাল্টা সম্মেলনের ডাক দিলেও বুধবার সেই সম্মেলনের স্থানে কোনো ধরনের আয়োজন দেখা যায়নি। খুলনা প্রতিনিধি জানান, সকাল থেকেই সম্মেলন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে জড়ো হতে থাকে। সকাল ১০টায় সম্মেলন শুরুর কথা থাকলেও তা শুরু হয় দুপুর সাড়ে ১২টায়। দলীয় কোন্দলের জেরে গত ১৬ নভেম্বর ফরিদপুরে, ১৭ নভেম্বর সুনামগঞ্জে ছাতকে, ২০ নভেম্বর কক্সবাজারে, ২১ নভেম্বর হবিগঞ্জে এবং ২৪ নভেম্বর কুমিল্লায় বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যায়। এছাড়া ২৩ নভেম্বর সিলেট মহানগরে সম্মেলন স্থগিত করা হয়। ১৬ নভেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন পণ্ড হয়ে যাওয়ার পরে ২২ নভেম্বর চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপি'র দুইটি গ্র"প পাল্টাপাল্টি সম্মেলন করে এবং কমিটি ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৩৪ ঘ.