২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বিএনপি'র কমিটি গঠন নিয়ে মামলা

নবগঠিত টাঙ্গাইল শহর ও সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতের আদেশ চেয়ে সোমবার আদালতে দু'টি পৃথক মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

টাঙ্গাইল, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঠিত টাঙ্গাইল শহর ও সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতের আদেশ চেয়ে সোমবার আদালতে দু'টি পৃথক মামলা হয়েছে। টাঙ্গাইলের জ্যেষ্ঠ সহকারী জজ নজরুল ইসলামের আদালতে জেলা বিএনপি'র দুই যুগ্ম আহ্বায়ক আলী ইমাম তপন এবং ছাইদুল হক ছাদু মামলা দুটি করেন। আদালত মামলা দু'টি আমলে নিয়ে আগামী ৬ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। মামলা দু'টিতে জেলা বিএনপি'র আহ্বায়ক মাহমুদুল হাসান এবং তার গঠিত সদর উপজেলা এবং শহর বিএনপি'র আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের বিবাদী করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, গত ২১ জুন টাঙ্গাইল জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তখন আহ্বায়ক ও অন্যান্য যুগ্ম আহ্বায়কদের মধ্যে আলোচনাক্রমে উপজেলা ও শহর বিএনপি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু আহ্বায়ক মাহমুদুল হাসান কারো সঙ্গে আলাপ আলোচনা না করে গত ২৮ আগস্ট এ দুই কমিটি গঠন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমর/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৮ ঘ.