২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বক্তব্য অগণতান্ত্রিক, রাষ্ট্রদ্রোহিতার শামিল: আশরাফ

জনগণের আন্দোলনের মুখে সরকারকে মেয়াদের আগেই বিদায় নিতে হবে- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার এ মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তার এ বক্তব্য অগণতান্ত্রিক এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। সংসদে অনাস্থা এনেই কেবল একটি সরকার বদলানো যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 01:25 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের আন্দোলনের মুখে সরকারকে মেয়াদের আগেই বিদায় নিতে হবে- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার এ মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তার এ বক্তব্য অগণতান্ত্রিক এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। সংসদে অনাস্থা এনেই কেবল একটি সরকার বদলানো যায়। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকেলে যুক্তরাজ্যের সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ একথা বলেন। তিনি বলেন, "আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না। এধবনের হুমকি না দেওয়াই ভালো। আমরা সব বিষয়ে আলোচনা করতে চাই। "হুমকি দিয়ে কোনো লাভ হবে না। যুদ্ধাপরাধীদের বিচার আমরা করবোই। যত বাধা আসুক না কেনো, বাংলার মাটিতেই যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। কোনো বাধা দিয়ে, হুমকি দিয়ে আমাদের রুখতে পারবে না। আইন তার নিজেস্ব গতিতেই চলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এইচএ/১৯২০ ঘ.