২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গয়েশ্বর কারামুক্ত

দুর্নীতির মামলায় আট দিন কারাবাসের পর মঙ্গলবার জামিনে ছাড়া পেয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। সকাল সোয়া ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাউন্সিলের আগে হয়রানিমূলক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 05:46 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় আট দিন কারাবাসের পর মঙ্গলবার জামিনে ছাড়া পেয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। সকাল সোয়া ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাউন্সিলের আগে হয়রানিমূলক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় গত রোববার হাইকোর্ট গয়েশ্বরকে জামিন দেয়। গত ৫ জানুয়ারি রমনা থানায় দায়ের করা এ মামলায় গয়েশ্বরের বিরুদ্ধে ২ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং এর তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আত্মসমর্পণের পর গত ১২ অক্টোবর তাকে কারাগারে পাঠায় বিচারিক আদালত। কারা ফটকে গয়েশ্বর রায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী যুবদলের সভাপতি বরকতউল্লাহ বুলু, যুবদল নেতা কাইয়ুম চৌধুরী, মিয়া মোহাস্মদ সেলিম প্রমুখ। যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গয়েশ্বর বলেন, "বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কাউন্সিলের আগে হয়রানিমূলক মামলা দিয়ে বিএনপি নেতাদের কারাগারে পাঠানো হচ্ছে।" আগামী ৮ ডিসেম্বর বিএনপির জাতীয় কাউন্সিলের তারিখ ঠিক হয়েছে। গয়েশ্বর সারাদেশে গ্রেপ্তার বিএনপি নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমআই/১১২৮ ঘ.