২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্যের পূর্বশর্ত হিসেবে খালেদার ৪ দফা

জাতীয় ঐক্যের ক্ষেত্রে 'উপযুক্ত পরিবেশ' সৃষ্টি করতে পূর্বশর্ত হিসেবে সরকারের প্রতি চার দফা দাবি পূরণের আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শুক্রবার বিকেলে গুলশানে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবির কথা তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ঐক্যের ক্ষেত্রে 'উপযুক্ত পরিবেশ' সৃষ্টি করতে পূর্বশর্ত হিসেবে সরকারের প্রতি চার দফা দাবি পূরণের আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শুক্রবার বিকেলে গুলশানে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবির কথা তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ বন্ধ, রিমান্ডে নির্যাতন ও বিরোধী দল দলন বন্ধ এবং সর্বক্ষেত্রে নগ্ন দলীয়করণ ও দলবাজি বন্ধ করে সরকারকে দলের নয়, দেশের সরকারের মতো আচরণ করা। খালেদা জিয়া বলেন, আমরা প্রত্যাশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। সহযোগিতা চাইলে, আন্তরিকভাবে জাতীয় ঐক্য চাইলে সরকার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবে। পরিবেশ করলেই কেবল বিভিন্ন জাতীয় ইস্যুতে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হতে পারে। আর তা না হলে দারিদ্র্য বিমোচনে ঐক্যের আহবান অন্তঃসার শূণ্য হয়েই থাকবে।" "শনিবারে দারিদ্র্যবিরোধী জনসমাবেশে যোগদান থেকে বিরত থাকাটাকে আমরা সরকারের ওপর নৈতিক চাপ সৃষ্টির একটি শান্তিপূর্ণ পদক্ষেপ হিসেবে বেছে নিয়েছি।" বলেন খালেদা জিয়া। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার এক মঞ্চে বসার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২১১৬ ঘ.