ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩ বছর পর জাতীয়তাবাদী স্বেচছাসেবক দলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাবিবউন নবী খান সোহেলকে স্বেচছাসেবক দলের সভাপতি ও মীর সরাফত আলী সপুকে সাধারণ সম্পাদক করার কথা জানানো হয়।
শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মতিক্রমে নিয়োগ দেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
সর্বশেষ ১৯৯৬ সালের ১০ মার্চ স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সভাপতি ছিলেন রুহুল কবির রিজভী ও সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/১৯৫৭ ঘ.
bdnews24