ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুকে আরও তিন দিন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির পর রোববার ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রব্বানী এ অনুমতি দেন। তবে পিন্টুকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।
এর আগে গত সপ্তাহে পিন্টুকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর গত বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবুল কাহার আকন্দ পিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিন সময় চান।
আদালতে পিন্টুর পক্ষে রিমান্ড বাতিলের আবেদন করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেন, "আগে পিন্টুকে যে তিন দিন রিমান্ডে নেওয়া হলো, সেখানে জিজ্ঞাসাবাদে এ মামলায় পিন্টুর স
bdnews24