ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়নের উদ্যোগের সমালোচনা করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বংশ পরম্পরায় কাউকে আজীবন নিরাপত্তা দেওয়ার বিধান বিশ্বের কোথাও নেই।
সংবিধান সংশোধনে মহাজোট সরকারের 'উদ্যোগের'ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। লন্ডনে তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের বৈঠকের খবর 'আষাঢ়ে গল্প' বলে উড়িয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব।
খোন্দকার দেলোয়ার মঙ্গলবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "বংশ পরম্পরায় কাউকে আজীবন নিরাপত্তা দেওয়ার বিধান বিশ্বের কোনও দেশে দেশে নেই। বাংলাদেশের সংসদে এ ধরনের বিল উত্থাপন নতুন নজির সৃষ্টি করেছে।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের নিরাপত্তা বিধানে সোমবার সংসদে 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯' বিল আকারে উত্থাপিত হয়।
এটি পাস হলে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে শর্ত সাপেক্ষে ওই পরিবারের প্রত্যেক সদস্যের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসন এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধার ব্যবস্থা করা হবে।
দেলোয়ার বলেন, "বিশ্বের অনেক দেশেই সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিংবা সদ্য বিদায় রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত নিরাপত্তা দেওয়া ব্যবস্থা রয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু তার নিরাপত্তাও সরকার যথাযথভাবে দেয়নি।''
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, "তারা (আওয়ামী লীগ) নিজেরা ক্ষমতায় থেকে আগামী নির্বাচন করার জন্য এ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কথা বলছে। ক্ষমতাকে পাকাপোক্ত করতে এটা তাদের নীল-নকশার অংশ বিশেষ।"
দেলোয়ার বলেন, "দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থতা ঢাকতে সরকার সংবিধান সংশোধনের বিষয়টি সামনে নিয়ে আসছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কোনও উদ্যোগ জনগণ মেনে নেবে না।"
১৯৯৬ সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয়। ওই সময় ক্ষমতাসীন বিএনপি সরকারের এতে প্রবল আপত্তি ছিল।
লন্ডনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের সঙ্গে আবদুল জলিলের বৈঠকের খবর নাকচ করে দেলোয়ার বলেন, "এটি একটি আষাঢ়ে গল্প। এটি আওয়ামী লীগের অপপ্রচার ছাড়্ াকিছুই না। এ রকম অপপ্রচার চালিয়ে তাকে (আবদুল জলিল) ভারসাম্যহীন বলা হচ্ছে।"
সরকার ও দল নিয়ে স
bdnews24