২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচারে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রীর পর যুদ্ধাপরাধীদের বিচার করতে এবার জাতিসংঘের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 11:47 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রীর পর যুদ্ধাপরাধীদের বিচার করতে এবার জাতিসংঘের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলে তিনি এ আহ্বান জানান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি রেনেটার কাছে একই ধরনের সহযোগিতা চান। একই দিন আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে স্বরাষ্ট্রম