২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে তিন উপজেলায় জিতেছে আ. লীগ

সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলার মধ্যে পাঁচটির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তিনটি উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 07:58 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

সিরাজগঞ্জ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলার মধ্যে পাঁচটির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তিনটি উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: আব্দুল কাইয়ুম জানান, সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া। তার প্রাপ্ত ভোটের পরিমান ৮২ হাজার ৯৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হানিফ পেয়েছেন ৬৭ হাজার ৯৪৭ ভোট। তাড়াশ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী গাজী মো. আমজাদ হোসেন ৪২ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র খোন্দকার সেলিম জাহাঙ্গীর পেয়েছেন ৩৯ হাজার ২০৯ ভোট। উল্লাপাড়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জাহিদুল হক। তিনি মোট ৯৯ হাজার ৮৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র মো. শামছুল আলম পেয়েছেন ৯৮ হাজার ৩০২ ভোট। রায়গঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী এবিএম সাত্তার ৪৩ হাজার ২৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সুলতান মাহমুদ মিয়া পেয়েছেন ৩৩ হাজার ৮০৭ ভোট। কামারখন্দ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিপিবি প্রার্থী এস এম শহিদুল্লাহ সবুজ। তিনি মোট ২০ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আবদুল আজিজ সরকার পেয়েছেন ১৮ হাজার ৮২ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৩৫৮ ঘ.