সিলেট, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ১২টি উপজেলার মধ্যে ৫টিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতারা। এছাড়া ২টিতে বিএনপি, ১টিতে জাতীয় পার্টি, ১টিতে নির্দলীয় ও ৩টিতে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী।
বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা মোস্তাকুর রহমান মফুর ৫১ হাজার ২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা আফজাল মিয়া পেয়েছেন ২২ হাজার ৭০৪ ভোট।
সিলেট সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা আশফাক আহমদ ৩১ হাজার ৮৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা আবুল তাহের শামীম পেয়েছেন ২১ হাজার ৭৩৬ ভোট।
দক্ষিণ সুরমা উপজেলায় জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ ১৭ হাজার ১৮১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আবু জাহিদ পেয়েছেন ১৩ হাজার ৭৮ ভোট।
কোম্পানিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা এম তৈয়েবুর রহমান ২৩ হাজার ৭৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেয়েছেন ২১ হাজার ৬০৯ ভোট।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় জামায়াত নেতা সাইফুল্লাহ আল হোসাইন ১৪ হাজার ৭৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নেতা নুরুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৬৯৪ ভোট।
গোলাপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা ইকবাল আহমদ চৌধুরী ২৯ হাজার ৬৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী মাওলানা রশিদ আহমদ পেয়েছেন ২৬ হাজার ৫৯১ ভোট।
জৈন্তাপুর উপজেলায় ১৭ হাজার ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত দলীয় নেতা জয়নাল আবেদীন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুল্লাহ পেয়েছেন ১২ হাজার ৯৯৯ ভোট।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা মুহিবুল হক ১৬ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার মার্কা উড়োজাহাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী নেতা লিকাকত আলী ফুটবল মার্কায় পেয়েছেন ১১ হাজার ৭২ ভোট।
বিয়ানীবাজার উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মায়ন ৩৭ হাজার ৫৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নেতা মোজাম্মেল আলী পেয়েছেন ২২ হাজার ৫১৮ ভোট।
কানাইঘাট উপজেলায় বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী ২৪ হাজার ৬০৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নিজাম উদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৭১১ ভোট।
গোয়াইনঘাট উপজেলায় বিএনপি নেতা আব্দুল হাকিম ২৮ হাজার ৩৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ফারুক আহমদ পেয়েছেন ২৬ হাজার ৫০৬ ভোট।
বিশ্বনাথ উপজেলায় নির্দলীয় (আওয়ামী লীগ থেকে বহিস্কৃত) মহিবুর রহমান ২৭ হাজার ৯৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ফিরোজ খান পঙ্কি পেয়েছেন ১৭ হাজার ৬৩ ভোট।
জকিগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির নেতা সাব্বির আহমদ ২৬ হাজার ৬৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মাশুক উদ্দিন আহমদ পেয়েছেন ২০ হাজার ৮২৬ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/০৩৫৫ ঘ.
bdnews24