২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপার সাবেক সাংসদ রাঙ্গার বিরুদ্ধে দুর্র্নীতির মামলা

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে রংপুর-১ আসনের সাবেক সাংসদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিয়ার রহমান রাঙ্গার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বুধবার রাতে রংপুরের কোতয়ালী থানায় মামলাটি (নম্বর-৫৭) করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 09:34 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

রংপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে রংপুর-১ আসনের সাবেক সাংসদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিয়ার রহমান রাঙ্গার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বুধবার রাতে রংপুরের কোতয়ালী থানায় মামলাটি (নম্বর-৫৭) করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক কামরুল ইসলাম। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ মামলার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকই এই মামলা তদন্ত করছে। তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মামলার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, সাবেক সাংসদ রাঙ্গা জ্ঞাত আয় বহির্ভূতভাবে ৯৭ লাখ ১৩ হাজার ১৭৪ টাকার মালিক হয়েছেন। দুদকের নির্দেশে তিনি সম্পদের হিসেব বিবরণী জমা দেন। পরে দুদক তদন্ত শেষে রাঙ্গার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদের অর্জনের প্রমাণ পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০২৪৯ ঘ.