নীলফামারী, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ছয়টি উপজেলার একটির ফলাফল পাওয়া গেছে।
জলঢাকা উপজেলায় চেয়রম্যান পদে জয়ী হয়েছেন জামায়াত নেতা সৈয়দ আলী। মাছ প্রতীকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ৪৪৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আনসার আলী মিন্টু ছাতা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬৬৪ ভোট।
রাত সোয়া ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা একথা জানান। বাকি পাঁচটি উপজেলার ভোট গণনা চলছে।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হচ্ছে- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/এজে/এমএসবি/১০২৭ ঘ
bdnews24