২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার মোহাম্মদপুরে জিতেছেন আ. লীগ নেতা

মাগুরার চারটি উপজেলার মধ্যে একটির ফলাফল পাওয়া গেছে। মোহাম্মদপুর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী। তিনি পেয়েছেন ৪০ হাজার ৮৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা সৈয়দ আলী করিম পেয়েছেন ২১ হাজার ৯০১ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

মাগুরা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার চারটি উপজেলার মধ্যে একটির ফলাফল পাওয়া গেছে। মোহাম্মদপুর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী। তিনি পেয়েছেন ৪০ হাজার ৮৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা সৈয়দ আলী করিম পেয়েছেন ২১ হাজার ৯০১ ভোট। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এই ফলাফল প্রকাশ করে। সদর, শালিখা ও শ্রীপুর উপজেলায় এখনও ভোট গণনা চলছে। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১০২৭ ঘ.