২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী ঘোষণা মামলার বাদী চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেবে আদালত

যুদ্ধাপরাধী ঘোষণার মামলায় আর কে কে বাদী হতে চান- এ বিষয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ ৩৬ জনকে যুদ্ধাপরাধী ঘোষণা চেয়ে গত বছরের ১৩ নভেম্বর দায়ের করা মামলায় বৃহস্পতিবার ঢাকার নবম সহকারি জজ ইফতেখার আহমেদ আদালতকে এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- যুদ্ধাপরাধী ঘোষণার মামলায় আর কে কে বাদী হতে চান- এ বিষয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ ৩৬ জনকে যুদ্ধাপরাধী ঘোষণা চেয়ে গত বছরের ১৩ নভেম্বর দায়ের করা মামলায় বৃহস্পতিবার ঢাকার নবম সহকারি জজ ইফতেখার আহমেদ আদালতকে এ আদেশ দেন। মামলার বাদি অ্যাডভোকেট লিটন মিয়া, রাজীব আহম্মেদ ও সাফায়েত হোসেন সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা দেওয়ানী কার্যবিধির সংশ্লিষ্ট আইন অনুযায়ী আদালতে জনস্বার্থ ও দেশের স্বার্থে দায়ের করা এ মামলায় আর কারা বাদী হতে আগ্রহী এ ব্যাপারে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের জন্য প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। মামলার তিনজন বাদীর আইনজীবী সৈয়দ আহমেদ মোস্তফা রানা বৃহস্পতিবার আদালতে দাখিল করা আবেদনে বলেন, "জনস্বার্থে দায়ের করা এ মামলায় কোনো ব্যক্তি বা সংগঠন বাদীপক্ষভূক্ত হতে চান কিনা তা জনগণকে জানানোর জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করা প্রয়োজন।" আবেদনে আরো বলা হয়, বিজ্ঞাপনটি প্রকাশ করা হলে জনগণ মামলার বিষয়বস্তু সম্পর্কে অবহিত হবে। মামলার অন্য বিবাদীরা হচ্ছেন- জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ। যুদ্ধাপরাধী ঘোষণা করে তারা যেন কোনো প্রকার জাতীয় বা অন্য কোনো নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য ৩৬ জনের বিরুদ্ধে ঢাকার জেলা জজ আদালতে গত ১৩ নভেম্বর এ মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/জিএনএ/২০৪৫ ঘ.