২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমন্ত্রণ পেলে সৌদি বাদশাহ বাংলাদেশে আসবেন: রাষ্ট্রদূত

আমন্ত্রণ করা হলে সৌদি বাদশাহ বাংলাদেশ সফর করতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বোসাইর। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 12:55 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আমন্ত্রণ করা হলে সৌদি বাদশাহ বাংলাদেশ সফর করতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বোসাইর। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনির সঙ্গে এক বৈঠকের পরে ইসলামী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটির দূত সাংবাদিকদের এ কথা বলেন। আল-বোসাইর বলেন, "ইনশাআল্লাহ, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিমন্ত্রণ পেলে বাদশা অবশ্যই বাংলাদেশ সফর করবেন, কারণ বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি জানান, তার দেশ ২ হাজার বাংলাদেশী ডাক্তারকে নিয়োগ দেবে। তেলসমৃদ্ধ সৌদি আরব এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার। বৈধ-অবৈধ মিলিয়ে সেখানে প্রায় বিশ লাখ পর্যন্ত বাংলাদেশী শ্রমিক অবস্থান করছে বলে মনে করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এসকে/১৮৫০ঘ.