২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ টাকা সের চালের কথা আ.লীগ বলেনি: আশরাফুল

স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দশ টাকা কেজিতে চাল কিংবা বিনামূল্যে সার বিতরণের কথা তার দলের নির্বাচনী ইশতেহারে নেই। বিএনপির পক্ষ থেকে এ নিয়ে 'মিথ্যা প্রচারণা' চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দশ টাকা কেজিতে চাল কিংবা বিনামূল্যে সার বিতরণের কথা তার দলের নির্বাচনী ইশতেহারে নেই। বিএনপির পক্ষ থেকে এ নিয়ে 'মিথ্যা প্রচারণা' চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার আশরাফুল বলেন, "বিএনপি ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে। দশ টাকা কেজিতে চাল আর বিনামূল্যে সার বিতরণের কথা আমাদের ইশতেহারের কোথাও নেই। আমি তাদের মিথ্যাচার পরিত্যাগ করতে বলব।" বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অবশ্য জাতীয় সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির সাংসদদের অভিনন্দন জানিয়েছেন সরকারি দলের এই সাংসদ। বিএনপি'র এই সিদ্ধান্তকে 'ইতিবাচক' অভিহিত করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "তারা (বিএনপি) সংসদে এলে তাদের স্পেস দেওয়া হবে। আমরা আর হানাহানি চাই না, সন্ত্রাস চাই না। আমরা আশা করব, দিন বদলাতে তারা যেন সক্রিয় ভূমিকা রাখতে পারে।" বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র সালাউদ্দিন কাদের চৌধুরী জানান বিএনপির সাংসদরা প্রথম অধিবেশন থেকে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসময় তিনি আরও বলেন, "আমরা চাই প্রধানমন্ত্রীর কথা ও কাজে মিল পাওয়া যাক। আমরা সংসদে গঠনমূলক ভূমিকা রাখব। ১০ টাকা সের দরে চাল ও বিনামূল্যে সার সরবরাহের যে অঙ্গীকার তিনি করেছেন তা বাস্তবায়নে সংসদে জোর প্রচেষ্টা চালাব।" বৃহস্পতিবার আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে আশরাফুল বিএনপি মুখপাত্রের ওই বক্তব্যেরই জবাব দেন। বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে ডিজেলের দাম কমানো এবং কৃষিতে ভর্তূকি বাড়ানোর যে সিদ্ধান্ত হয়েছে