২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিল হয়ে যেতে পারে বিতর্কিত ৪ হাজার ভোটকেন্দ্র

সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বিতর্কিত বলে চিহ্নিত কমপক্ষে চার হাজার ভোট কেন্দ্র বাতিল করে দিতে পারে বলে কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। এদিকে জাতীয় ও উপজেলা নির্বাচনের ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের প্রক্রিয়া চলছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 06:21 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বিতর্কিত বলে চিহ্নিত কমপক্ষে চার হাজার ভোট কেন্দ্র বাতিল করে দিতে পারে বলে কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। এদিকে জাতীয় ও উপজেলা নির্বাচনের ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের প্রক্রিয়া চলছে। উপজেলা নির্বাচনের জন্য সংসদ নির্বাচনের চেয়ে পাঁচ হাজার ভোটকেন্দ্র বাড়াচ্ছে ইসি। ব্যক্তিগত ও দলীয় প্রভাব বলয়ে থাকার কারণে বিতর্কিত ভোটকেন্দ্র সম্পর্কে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় ও জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান নীতিমালা অনুসরণ করে ইসির কর্মকর্তা, প্রশাসন ও সেনাবাহিনী ভোটকেন্দ্র নির্ধারণে কাজ করছে। বিগত সময়ে প্রার্থীদের নিজের সুবিধা মতো ভোটকেন্দ্র স্থাপন করার অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সেগুলো বাতিল করে পুনঃস্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।" ইসির উপ সচিব পর্যায়ের এক কর্মকর্তা জানান, ২০০৭ সালের বাতিল নির্বাচনের সময় ২০০১ সালে অনুষ্ঠেয় অষ্টম সংসদের চেয়ে প্রায় ৪ হাজার ভোটকেন্দ্র নতুন করে স্থাপন করা হয়। এছাড়া অনেক কেন্দ্র পুনর্বিন্যাস করা হয়। তৎকালীন ক্ষমতাসীনদের প্রভাবে বিধিমালা লঙ্ঘন করে এ পুনর্বিন্যাস হয় বলে অভিযোগ রয়েছে। কেন্দ্র বাড়ানো সম্পর্কে আরেকজন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের সব রকমের প্রস্তুতি চলছে। এই দুটি নির্বাচনে একই ভোটকেন্দ্র ব্যবহার করা হবে। তবে উপজেলা নির্বাচনের সুবিধার্থে সারাদেশে ভোটকেন্দ্রও বাড়ানো হবে।" আপত্তিকৃত ভোটকেন্দ্রের বিষয়ে ইসি যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান তিনি। জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের বিষয়ে গত ২১ ফেব্র"য়ারি প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, সারাদেশে ভোটকেন্দ্র পুনর্বিন্যাস করা হবে। অনেক কেন্দ্র সম্পর্কে অভিযোগ থাকায় ইসি এ সিদ্ধান্ত নিয়েছে। পূর্বে গণপ্রতিনিধিত্ব আদেশের বিধি ও নীতিমালা উপেক্ষিত হওয়ায় ভোটকেন্দ্র নির্বাচনের ক্ষমতা এবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার পরিবর্তে কমিশনের হাতে থাকবে বলে স