২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠক করছে ইসি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপের শেষ দিন মঙ্গলবার সকালে কৃষক-শ্রমিক জনতা লীগের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 05:17 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপের শেষ দিন মঙ্গলবার সকালে কৃষক-শ্রমিক জনতা লীগের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদারের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বেগম নাছরিন সিদ্দিকী, কামাল উদ্দিন আহমদ, ইকবাল সিদ্দিকী ও এএইচ আবদুল হাই। কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সংলাপ শেষে বেলা সাড়ে ১১টায় জাসদের (জিকু) সংলাপ করবে ইসি। এরপর দুপুর সাড়ে ১২টায় ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মোজাফফর) সংলাপ করবে তারা। দুপুর দুইটায় আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে ইসি। এতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের একজন কর্মকর্তা। ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএআর/জিএনএ/১১২০ ঘ.