২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও ইসি'র একক সিদ্ধান্ত মানবে না আ. লীগ

তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের একক কোনো সিদ্ধান্ত মানবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার একথা জানিয়ে বলেছেন, "সরকার ও নির্বাচন কমিশন এক তরফা নিদ্ধান্ত নিলে আমরা মানতে বাধ্য নই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 10:19 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের একক কোনো সিদ্ধান্ত মানবে না আওয়ামী লীগ। (বিস্তারিত) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার একথা জানিয়ে বলেছেন, "সরকার ও নির্বাচন কমিশন এক তরফা নিদ্ধান্ত নিলে আমরা মানতে বাধ্য নই। এই কথা আমরা কাল (মঙ্গলবার) গিয়ে বলে আসবো।" নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের প্রস্তুতির অংশ হিসাবে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে দু'দিনব্যাপী বৈঠক শেষে সোমবার দুপুরে সৈয়দ আশরাফূল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় অনুষ্ঠিত সভার পর সৈয়দ আশরাফ বলেন, "একক সিদ্ধান্তের দিন আর নেই। নির্বাচন কমিশনের একক সিদ্ধান্তে যদি কোনো অঘটন ঘটে তা হলে নির্বাচন ব্যহত হবে।" নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ প্রথমে জাতীয় নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহার, ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়া এবং যুদ্ধাপরাধীদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করার দাবি জানাবে বলে জানান আশরাফ। কোনো প্রার্থীকেই পছন্দ না হলে 'না' ভোট দেওয়ার যে বিধান রাখা হয়েছে তাকে 'হাস্যকর' আখ্যায়িত করে তিনি বলেন, "এই বিধান না রাখার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবো।" রাজনৈতিক দলগুলোর সহযোগী সংগঠন ও বিদেশে শাখা না রাখার যে বিধান করা হয়েছে তারও তীব্র বিরোধিতা করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সহযোগী সংগঠন প্রসঙ্গে তিনি বলেন, "ভারত, যুক্তরাজ্য, আমেরিকাসহ সব দেশেই রাজনৈতিক দলগুলোর সহযোগী সংগঠন রয়েছে।" অন্যদিকে বিদেশে শাখার ব্যাপারে তার ভাষ্য, "বিদেশি শাখা ঐ দেশের আইনের ওপর নির্ভর করবে। সৌদি আরবে রাজনৈতিক দল করা যায় না। সেজন্য সেখানে বঙ্গবন্ধু পরিষদ করা হয়েছে।" আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সব দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সবার অংশগ্রহণ নিশ্চিত করা শুধু নির্বাচন কমিশন নয়, সরকারেরও দায়িত্ব।" সৈয়দ আশরাফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অসা