২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ও ছেলেদের মুক্তির ব্যাপারে সরকার দ্বৈতনীতি অনুসরণ করছে: হান্নান

শেখ হাসিনাকে মুক্তি দেয়া হলেও খালেদা জিয়া ও তার দুই ছেলেকে মুক্তি দেওয়া হচ্ছে না অভিযোগ করে সরকারের সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্ন্না শাহ। এ ব্যাপারে সরকার দ্বৈতনীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে মুক্তি দেয়া হলেও খালেদা জিয়া ও তার দুই ছেলেকে মুক্তি দেওয়া হচ্ছে না অভিযোগ করে সরকারের সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্ন্না শাহ। এ ব্যাপারে সরকার দ্বৈতনীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার জাতীয় প্রেসকাবে 'ট্রাজেডি: বাংলাদেশে সাম্রাজ্যবাদের আগ্রাসন ও বর্তমান প্রোপট' শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বেসরকারি সংগঠন 'চিরন্তন বাংলাদেশ' এ আলোচনা সভার আয়োজন করে। সরকারকে উদ্দেশ্য করে হান্নান শাহ বলেন, "আপনারা একদিকে শেখ হাসিনাকে মুক্তি দিয়েছেন, অন্যদিকে খালেদা জিয়া ও তার দুই ছেলের মুক্তির বিষয়ে দ্বৈতনীতি অনুসরণ করছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" খালেদার দুই ছেলে তারেক রহমান ও আরফাত রহমানের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ জানিয়ে হান্নান শাহ বলেন, "তাদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। অথচ সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। দেশের মানুষ এ সরকারের কাছ থেকে নিরপে ভূমিকা আশা করে।" অবিলম্বে সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে মতা হস্তান্তরের দাবি জানিয়ে তিনি বলেন, "সরকারের উচিত রাজনীতিবিদ ও জনগণকে প্রতিপ না ভেবে সংসদ নির্বাচন দিয়ে মতা হস্তান্তর করা।" জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করে সরকারের জনপ্রিয়তা যাচাই করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২০৫১ ঘ.