২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন দুই পুত্রবধূ

বিশেষ কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ শুক্রবার বিকালে দেখা করেছেন। বিকাল ৪টায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়েদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি বিশেষ কারাগারে প্রবেশ করেন। তারা দেড় ঘন্টা থেকে বেরিয়ে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ শুক্রবার বিকালে দেখা করেছেন। বিকাল ৪টায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়েদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি বিশেষ কারাগারে প্রবেশ করেন। তারা দেড় ঘন্টা থেকে বেরিয়ে আসেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে ম্যাডামের দুই পুত্রবধূ তার সঙ্গে সাক্ষাত করেছেন। বিকালে তারা বিশেষ কারাগারে যান।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০০২ঘ.