ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, সর্বস্তরের শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়টিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
বৃহস্পতিবার সকালে মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, "উন্নয়ন, উৎপাদন ও নির্মাণে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। মেহনতি মানুষের শ্রম - ঘামে শিল্প, কল-কারখানার চাকা ঘোরে, অর্থনীতি সচল থাকে, সভ্যতা এগিয়ে যায়। আমাদের মতো জনসংখ্যা অধ্যুষিত শ্রমনিবিড় দেশে শ্রমিক শ্রেণীর ভাগ্যের পরিবর্তনের সাথে জাতির ভাগ্য উন্নয়ন অনেক বেশী সম্পৃক্ত। সর্বস্তরের শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়টিকে আমরা তাই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।"
শ্রমিক স্বার্থ সংরক্ষণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন,"আমরা বিশ্বাস করি, উৎপাদন ও উন্নয়নে যারা সরাসরি অবদান রাখছেন, তাদের ন্যায্য স্বার্থ রক্ষা ও কল্যাণ নিশ্চিত করা না গেলে সত্যিকার অর্থে উন্নয়নের চাকা সচল রাখা দুঃসাধ্য।"
তিনি আরও বলেন, "শিল্পায়নের অগ্রযাত্রার অন্যতম পূর্বশর্ত হিসেবে আমরা তাই শ্রম কল্যাণের আওতা বাড়াতে কাজ করে যাচ্ছি। অতীতের বিভিন্ন সময়ে প্রণীত ২৫টি শ্রম আইনকে একীভুত ও যুগোপযোগী করে 'বাংলাদেশ শ্রম আইন, ২০০৬' বাস্তবায়নে নিবিড় পরিদর্শন ও নজরদারি বাড়ানো দরকার। ইতোমধ্যে এ আইনের বিধিমালার প্রাথমিক খসড়াও প্রস্তুত করা হয়েছে। বর্তমান বাস্তবতার নিরিখে এটিকে আরও অর্থবহ, উৎপাদন ও উন্নয়ন বান্ধব ও শ্রমিক কল্যাণমুখী করার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে বলবো। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার বিধানাবলী মেনে চলতে সকল পক্ষকে অনুরোধ জানাচ্ছি।"
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, "আমি মালিকদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষায় বলতে চাই, কাজের সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশ, সুনির্দিষ্ট কর্মঘন্টা, ন্যায্য মজুরি এবং যথাসময়ে তা প্রদানের বিষয়গুলি আপনাদের সুনিশ্চিত করতে হবে। শ্রমিক ভাই-বোনদের বলবো, আপনারা ন্যায্য অধিকারের ব্যাপারে অবশ্যই সচেতন ও সজাগ থাকবেন। কিন্তু সামান্য কারণে কোনো বাছ-বিচার না করে, গুজবে কান দিয়ে স্বার্থান্বেষী মহলের ক্রীড়ানক হতে যাবেন না। রুজি-রোজগারের সম্বল শিল্প প্রতিষ্ঠানটির ক্ষতি হলে আখেরে আপনাদের উভয়েরই ক্ষতি।"
তৈরি পোশাক শিল্প খাতকে গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "আমাদের দেশে একক শিল্প সেক্টর হিসেবে তৈরি পোশাক শিল্পে উল্লেখযোগ্য সংখ্যক নারী শ্রমিক কাজ করে। আর সেজন্য গার্মেন্টস কারখানায় সৃষ্ট শ্রম অসন্তোষের কারণে দেশে - বিদেশে এর বিরূপ প্রভাব পড়ে অনেক বেশী। সা
bdnews24