২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী সাব্যস্ত হলে স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য

জাতীয় বা আর্ন্তজাতিক কোনো আদালতে কেউ যুদ্ধাপরাধী সাব্যস্ত হলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন না হলে সাময়িক সময়ের জন্য প্রশাসক নিয়োগ করা যাবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, ২৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বা আর্ন্তজাতিক কোনো আদালতে কেউ যুদ্ধাপরাধী সাব্যস্ত হলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন না হলে সাময়িক সময়ের জন্য প্রশাসক নিয়োগ করা যাবে। সিটি কর্পোরেশন ও পৌরসভা পর্যায়ের নির্বাচনে এখন থেকে রাজনৈতিক নেতা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিরতরাও অংশ নিতে পারবেন। এসব বিষয়ে তিনটি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এগুলো হলো- স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশ ২০০৮, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ ২০০৮ ও স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ ২০০৮। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যায় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানান। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও গতিশীল করতে গত বছর সাবেক সচিব ও বর্তমান উপদেষ্টা এ এম এম শওকত আলীর নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি গঠন করে বর্তমান সরকার। ওই কমিটির সুপারিশের আলোকেই অধ্যাদেশ তিনটি তৈরি করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশনের জন্য আলাদা আইন বিদ্যমান থাকায় এতদিন বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছিল। এ অবস্থা দূর করতে প্রস্তাবিত স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশে সব সিটি করপোরেশনের জন্য একই বিধান রাখা হচ্ছে। অধ্যাদেশগুলোতে বলা হয়েছে, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ হবে পাঁচ বছর। মেয়াদ শেষ হওয়ার পর কোনো কারণে ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে সরকার সাময়িকভাবে প্রশাসক নিয়োগ দিতে পারবে। এসব নির্বাচনে সিটি করপোরেশন বা পৌরসভা পর্যায়ে রাজনৈতিক পদধারী বা বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকরা অংশ নিতে পারবেন। তবে নির্বাচিত হলে তাদের রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক পদ ছাড়তে হবে। অধ্যাদেশে বলা হয়েছে, এখন থেকে পৌরসভার চেয়ারম্যানদের মেয়র বা পৌর মেয়র বলা হবে। ওয়ার্ড কমিশনারদের বলা হবে