২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগের সাবেক সাংসদ হাবিবুর রহমানের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার মামলায় ঢাকা- ৪ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার মামলায় ঢাকা- ৪ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। কমিশনের উপ সহকারী পরিচালক মো, মাহবুবুর রহমান ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোপত্র দেন। এতে বলা হয়, হাবিবুর রহমান মোল্লা জ্ঞাত আয়ের বাইরে প্রায় দু'কোটি টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া, তিনি প্রায় এক কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। গত বছরের ৩ অক্টোবর হাবিবুর রহমানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন কমিশনের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ। সাবেক এই সাংসদ পালিয়ে থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ সম্পদ ক্রোকের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচসি/এসএনডি/১৮৫৩ ঘ.