২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র তৈয়েবুরের একটি চাঁদাবাজি মামলায় চূড়ান্ত প্রতিবেদন

খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানসহ ১৩ জনের বিরুদ্ধে করা একটি চাঁদাবাজির মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

খুলনা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানসহ ১৩ জনের বিরুদ্ধে করা একটি চাঁদাবাজির মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার খুলনা থানার থানার উপ-পরিদর্শক টিপু সুলতান মুখ্য মহানগর হাকিম আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন দেন। তবে এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী হাফেজ শেখ নারাজী দেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। উপ পরিদর্শক টিপু সুলতান চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এজাহারে উল্লেখ করা ছয় সাক্ষীর সাক্ষ্যের সঙ্গে অভিযোগের যথেষ্ট গরমিল পাওয়া গেছে। মামলায় চাঁদা নেওয়ার যে অভিযোগ করা হয়েছে সে চাঁদা কোন স্থানে, কোন আসামির হাতে কত টাকা দেওয়া হয়েছে তা বলতে পারেননি। আদালতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, সান্ধ্য বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'টি গ্র"পের মধ্যে শত্র"তা চলে আসছে। যার একটি আলম গ্র"প অপরটি হায়দার গ্র"প। আলম গ্র"পের লোকজন প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মামলা করে তাদের কারও কারও কাছ থেকে মামলার খরচ বাবদ মোটা অংকের টাকা আদায় করে নন জুডিশিয়াল স্ট্যাম্পে এফিডেফিট করে দিচ্ছেন। এফিডেফিটে বলা হচ্ছে ভুলবশত আসামির নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তারা দোষী নয়। সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানকে সামনে রেখে প্রতিপক্ষকে আসামি করে অনৈতিকভাবে লাভবান হওয়ার বাণিজ্য শুরু করেছে তারা। বাদী মৌখিক সাক্ষী ও দালিলিক সাক্ষের মাধ্যমে ঘটনার সত্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। গত ৯ মার্চ খুলনার মূখ্য মহানগর হাকিম আদালতে নগরীর ময়লাপোতা সান্ধ্য বাজারের মাছ ব্যবসায়ী হাফেজ শেখ একটি অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, মেয়র তৈয়েবুর রহমানের নামে তার ঘনিষ্ঠ ১২ সহযোগীরা হাফেজ শেখ কাছ থেকে ৫০ হাজার টাকা এবং অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ ১৭ হাজার ৭০৬ টাকা চাঁদা আদায় করেন। অভিযুক্ত অপর ১২ জন হলেন- খায়রুজ্জামান মজিব, নুরুজ্জামান খোকন, ইদ্রিস আলী হাওলাদার ও নিজাম উদ্দিন কালু, মোজাফফর হোসেন আশেক, শহীদুল ইসলাম ভূইয়া, শাহজাহান হাওলাদার, হান্নান হাওলাদার ও মো. ফারুক মুন্সী, মো. ইউনুছ হাওলাদার, মো. ইয়াছিন হাওলাদার, বাবুল খলিফা। গত বছর মেয়র তৈয়েবুরকে ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নয়টি চাঁদাবাজির মামলাসহ ১১ মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২১ ঘ.