ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনার জন্য বুধবার আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদকে আমন্ত্রণ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে তারা আলোচনায় বসবেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তোফায়েল আহমেদ দলের সম্মতি নিয়েই উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন।"
তাৎক্ষণিকভাবে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তোফায়েল আহমেদ আওয়ামী লীগ সরকারের আমলে বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২১৭ ঘ.
bdnews24