ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া হয়েছে। কমিশনের অনুমোদন পেলেই এটি আদালতে দাখিল করা হবে।
কমিশনের উপপরিচালক ও মামলাটির তদন্ত কর্মকর্তা এস এম সাহিদুর রহমান বিকেলে প্রতিবেদনটি জমা দেন।
কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটির তদন্ত কর্মকর্তা আজ বিকেলে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।"
এই প্রতিবেদনে এজাহারের বাইরে আরও নয় জনকে আসামি করার জন্য প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর মূখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকী, বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, আইন মন্ত্রণালয়ের উপসচিব নরেন দাস (সাময়িক বরখাস্তকৃত) ও ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়ার নাম রয়েছে।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে গত বছরের ৯ ডিসেম্বর সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই দুর্নীতির কারণে সরকারের ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম।
মামলার অন্য আসামিরা হলেন
bdnews24