২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় তারেকের জামিন স্থগিত করেনি সুপ্রিম কোর্ট

চাঁদাবাজির অভিযোগে দায়ের করা দুটি মামলায় তারেক রহমানকে জামিন দিয়ে ও মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তা স্থগিত করেনি আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত করতে সরকারের আবেদনের ওপর আগামী ২০ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চাঁদাবাজির অভিযোগে দায়ের করা দুটি মামলায় তারেক রহমানকে জামিন দিয়ে ও মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তা স্থগিত করেনি আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত করতে সরকারের আবেদনের ওপর আগামী ২০ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির তারিখ ধার্য করা হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। চেম্বার বিচারপতির আদালতে সরকার পক্ষে তারেকের জামিন স্থগিতের আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হাসান ফয়েজ সিদ্দিকী। তারেকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গত ৪ মার্চ চাঁদাবাজির মামলা দ'ুটিতে তারেক রহমানকে জামিন দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে দেন বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। তারেক রহমানের দ'ুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদালত এই আদেশ দিয়েছিলেন। গত ৭ মার্চ রাতে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ৪মে গুলশান থানায় তারেকের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন আল আমিন ও রেজা কনস্ট্রাকশনের কর্মকর্তা সৈয়দ আবু সাহেদ সোহেল। এ মামলায় ৪ কোটি ৮৯ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়। এর আগে ২৭ মার্চ রেজা কনস্ট্রাকশনের মালিক আফতাবউদ্দিন খান কাফরুল থানায় তারেকের বিরুদ্ধে ১ কোটি ৩২ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১১৩ঘ.