২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংলাপের আহ্বান গণফোরাম ও বিকল্পধারার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের পাশাপাশি জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছে গণফোরাম ও বিকল্পধারা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনেও আপত্তি নেই দল দুটির। সোমবার গণফোরাম ও বিকল্পধারার দ্বিপাক্ষিক বৈঠকের পর দল দুটির নেতারা সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকটি হয় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের পাশাপাশি জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছে গণফোরাম ও বিকল্পধারা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনেও আপত্তি নেই দল দুটির। সোমবার গণফোরাম ও বিকল্পধারার দ্বিপাক্ষিক বৈঠকের পর দল দুটির নেতারা সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকটি হয় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম দল গণফোরাম। আর গত বছরের ২২ জানুয়ারি বাতিল হওয়া সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ যে মহাজোট করেছিল, তাতে বিকল্পধারাও ছিল। গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, "জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আমাদের কোনও আপত্তি নেই। জাতীয় নির্বাচনের একটি টেস্ট কেস হতে পারে স্থানীয় নির্বাচন। গণতান্ত্রিক ভিত শক্ত করতে স্থানীয় সরকারের নির্বাচন হওয়া উচিত।" তবে কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে মত দেন সুব্রত চৌধুরী। গণফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পাশাপাশি জনগণের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়া উচিত সরকারের। যাতে পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবে।" তিনি বলেন, "আমরা যেন-তেন নির্বাচন চাই না। সুষ্ঠু রাজনীতির মাধ্যমে রুগ্ণ রাজনীতির প্রতিস্থাপন চাই। আশাকরি, আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র টেকসই হবে।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান পঙ্কজ ভট্টাচার্য। একই সঙ্গে তিনি বলেন, "সেচ-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে আগামীতে পরিস্থিতি ভয়াবহ হবে।" বিকল্পধারা মহাসচিব আবদুল মান্নান বলেন, "নির্বাচনের খাতিরে নির্বাচন, সরকারের খাতিরে সরকার দেখতে চাই না। যে দলীয়করণ দেখেছি, তার পুনরাবৃত্তি চাই না। টেকসই গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি আমরা। এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।" তিনি বলেন, "জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আমাদের কোনও আপত্তি থাকবে না।" আগামীতে নির্বাচিত হলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন করা হবে বলেও জানান আবদুল মান্নান। বিকল্পধারার নেতা মাহি বি চৌধুরী বলেন, "যুদ্ধাপরাধী, সা