২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিষ্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনে মিথ্যা সম্পদ বিবরণী দেওয়ার অভিযোগে সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার শাহজাহান ওমর, স্ত্রী মেহজাবিন ফারজানা ও ছেলে আদনান ওমরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনে মিথ্যা সম্পদ বিবরণী দেওয়ার অভিযোগে সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার শাহজাহান ওমর, স্ত্রী মেহজাবিন ফারজানা ও ছেলে আদনান ওমরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন। গত ২০ ফেব্র"য়ারি অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। রোববার অভিযোগপত্র গ্রহণের পর এ আদেশ দেওয়া হয়। গত বছরের ২৭ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক শেখ মেসবাহ উদ্দিন গুলশান থানায় এ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, অভিযুক্তরা গত বছরের ২০ জুন দুদকে সম্পদের যে হিসাব জমা দেন সেখানে তারা পরস্পর যোগসাজশে ৪৬ লাখ ১৮ হাজার ৫০২ টাকার সম্পদের তথ্য গোপন করেন। প্রকৃতপক্ষে তারা ২ কোটি ৬ লাখ ১৫ হাজার ৮০৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এমএইচবি/২২০৫ ঘ.