ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ এম ইলিয়াস আলী ও ফজলুল হক মিলনের সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, কমিশন ও সরকারকে তার কারণ জানাতে বলেছে হাইকোর্ট ।
কমিশনের চেয়ারম্যান, সচিব, উপপরিচালক ও স্বরাষ্ট্রসচিবকে আগামী ছয় সপ্তাহের মধ্যে হাইকোর্টের রুলের জবাব দিতে হবে।
ইলিয়াস আলী ও মিলনের দায়ের করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেয়।
গত ২৭ জানুয়ারি ইলিয়াস আলীর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয় দুদকের সিলেট শাখার উপপরিচালক নাসিরউদ্দিন। তাকে এক সপ্তাহের মধ্যে সম্পত্তির হিসাব দিতে বলা হয়। তিনি ৪ ফেব্র"য়ারি সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করেন।
ফজলুল হক মিলনের সম্পত্তির হিসাব চেয়ে দুদক নোটিশ দেয় গত ২৪ জানুয়ারি।
রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট এইচ এম মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৯০৬ ঘ.
bdnews24