২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর-৩ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

আয়কর রিটার্ন দাখিল না করা এবং ঋণ খেলাপ করার কারণে মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের শেষ দিন বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর-৩ আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

লক্ষ্মীপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর রিটার্ন দাখিল না করা এবং ঋণ খেলাপ করার কারণে মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের শেষ দিন বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর-৩ আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম সরকার এ আদেশ দেন। এ আসনে মোট পাঁচজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদের মধ্যে আয়কর নিটার্ন দাখিল না করায় জাতীয় পার্টির (এরশাদ) মঞ্জুরুল হক নয়ন এবং ঋণ খেলাপের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. আবুল আহছানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে লক্ষ্মীপুর-৪ আসনে চার ভিআইপি প্রার্থী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সচিব সিএসপি প্রাক্তন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল রব চৌধুরী, আসম আব্দুর রব, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এবং বিএনপি প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান সহ ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৫৩৮ ঘ.