ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ঋণ খেলাপী নন। সোনালী ব্যাংকের এমআইএস অ্যান্ড স্ট্যাটিসটিকস ডিভিশনের প্রকাশিত তালিকার বরাত দিয়ে গণমাধ্যমে যে সাদেক হোসেনের নাম প্রকাশ হয়েছে, তিনি অন্য ব্যক্তি, সিরাজগঞ্জের সাদেক হোসেন।
বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে মেয়র সাদেক হোসেন খোকা কেন্দ্রীয় ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. শওকত আলী স্বাক্ষরিত এক প্রত্যয়নপত্র উপস্থাপন করে একথা বলেন।
নির্বাচন কমিশন, কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ঋণ খেলাপীর তালিকা প্রণয়নে আরও সর্তক হওয়ার আহবানও জানান এ বিএনপি নেতা।
বুধবার দুপুরে নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে মেয়র খোকা গণমাধ্যমে ঋণ খেলাপীর তালিকায় তার নাম প্রকাশ হওয়ায় বিষ্ময় প্রকাশ করে বলেন, '' এরকম মিথ্যা ও ভুল তালিকা প্রকাশ হওয়ায় আমার ও আমার দলের সন্মান ও ভাবমূর্তি ক্ষুণ
bdnews24